ডেস্ক রিপোর্ট : মাছ চাষের পুকুরের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, যা চাষপ্রক্রিয়াকে লাভজনক করতে যথেষ্ট ভূমিকা রাখে। একটি আদর্শ মাছ চাষের পুকুরের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো—
♦ পুকুরটি বন্যামুক্ত হবে। এ জন্য পুকুরের পার যথেষ্ট উঁচু হতে হবে।
♦ পুকুরের মাটি দোআঁশ, পলি-দোআঁশ বা এঁটেল-দোআঁশ হলে সবচেয়ে ভালো।
♦ সারা বছর পানি থাকে এমন পুকুর চাষের জন্য অধিক উপযুক্ত।
♦ পুকুরের পানির গভীরতা ০.৭৫-২ মিটার সুবিধাজনক।
♦ পুকুরের তলায় অতিরিক্ত কাদা থাকা উচিত নয়। তলায় কাদার পুরুত্ব ২০-২৫ সেন্টিমিটারের বেশি হওয়া ঠিক নয়।
♦ চাষের পুকুরের আয়তন ২০-২৫ শতক হলে ব্যবস্থাপনা সহজ হয়। পুকুরের আকৃতি আয়তাকার হলে ভালো। এতে করে জাল টেনে মাছ ধরা সহজ হয়।