রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

মাঝ পথে পাইলট বললেন, ‘আর চালাবো না’ 

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি প্লেন। তবে মাঝ পথে হঠাৎ প্লেন চালাতে অনিচ্ছা প্রকাশ করলেন পাইলট।কাজের সময় শেষ, তাই কোনোভাবেই বিমান চালানো তার পক্ষে সম্ভব না বলে জানান পাইলট। এদিকে পাইলটের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েন যাত্রীরা। রোববার (১৬ জানুয়ারি) পাকিস্তানের সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক খবর থেকে এ তথ্য জানা যায়।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন থেকে আরও জানা যায়, পিআইএ জানিয়েছে- ওই বিমানটি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে রওনা দেয়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে দাম্মামে বিমান অবতরণ করতে হয়। অবতরণের পর বেশ খানিকক্ষণ কেটে গেলে, সময় ব্যয় হয়। এদিকে পাইলটের কাজের সময় শেষ হয়ে যাওয়ায় তিনি আর বিমানটি ইসলামাবাদে নিয়ে যেতে পারবেন না বলে জানিয়ে দেয়।

এদিকে পাইলটের এমন সিদ্ধান্তে বিরক্ত হয়ে প্রতিবাদ করতে থাকেন যাত্রীরা। প্রতিবাদে তারা বিমান থেকে নামতে অস্বীকার করেন।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীকে ডাকা হয়। পিআইএর একজন মুখপাত্র জানান, বিমানের নিরাপত্তার জন্য বিমান চালানোর আগে পাইলটদের যথাযথ বিশ্রাম নেওয়া প্রয়োজন। তাই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে বিমানটি রাত ১১টার মধ্যে ইসলামাবাদে নামবে।মুখপাত্রের মতে, পিআইএ ফ্লাইটগুলো ইসলামাবাদ, করাচি, লাহোর, মুলতান এবং পেশোয়ারসহ পাকিস্তানের বিভিন্ন শহর থেকে ছাড়বে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD