শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাঠের বাইরে ইতিহাস গড়ল পিএসএল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

পাকিস্তান ক্রিকেট লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি দল মুলতান সুলতান তাদের ম্যানেজার হায়দার আজহারের পরিবর্তে নারী সাংবাদিক হিজাব জাহিদকে নিয়োগ দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে নারী ম্যানেজারের এটাই প্রথম ঘটনা।

ফ্র্যাঞ্চাইজিটির মালিক আলমগীর তারিন গতমাসে মারা যান। পিএসএলের গত তিন আসরের ফাইনালে খেলা দলটির মালিকানা পরিবর্তন হবে চলতি বছর। আলমগীরের ভাতিজা আলী তারিন, যিনি ২০২১ সাল পর্যন্ত দলটির সহ-মালিক ছিলেন, তিনি এখন পুরো দলের কর্তৃত্ব বুঝে নেবেন।

হিজাব জাহিদ বছরের শুরুতে তৃণমূল ক্রিকেটে পরিচালকের দায়িত্ব গ্রহণ করা পিএসএলের সবচেয়ে কমবয়সী ম্যানেজারও, তার বয়স ২৮ বছর। পড়াশুনা করেছেন প্রজেক্ট ম্যানেজমেন্টে এবং মুলতানে যোগদানের আগে ইসলামাবাদ ইউনাইটেডের মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পিএসএলে প্রথম নারী ম্যানেজার হিসেবে নিয়োগের পর জাহিদ বলেছেন, ‘নারী হিসেবে এখানে কর্তৃত্ব করা বেশ কঠিন। সংস্কৃতিগতভাবে মেয়েদের থেকে নির্দেশনা গ্রহণ করা পুরুষদের জন্য বেশ কঠিন। সুতরাং আমি আশা করব একজন নারী হিসেবে এ অবস্থানে সফল হতে এবং অনেক কাজ করতে।’

জাহিদের নিয়োগ সম্পর্কে দলটির মালিক আলী তারিন বলেছেন, ‘জাহিদ, পিএসএলের সব ম্যানেজারদের মধ্যে সবচেয়ে যোগ্য একজন। প্রথমে তার কথাই আমার মাথায় এসেছে। তার বর্তমান কাজের চেয়ে আরও ভালো কাজ তার প্রাপ্য এবং আমি জানি প্রথমে তার সাথেই কথা বলতে চাই। আমাদের তিনজন পুরুষ কোচ রয়েছে এবং আমরা পরিকল্পনা করছি তিনজন নারী কোচ নিয়োগ দেয়ার।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD