শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাঠে নামলেন মেসি, গোলও করলেন- তবু জিতলো না মিয়ামি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

গ্যালারিতে বসে ইন্টার মিয়ামির টানা তিন হার দেখেছিলেন লিওনেল মেসি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারেননি আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা।

ইনজুরি কাটিয়ে এবার মাঠে ফিরলেন মেসি, গোলও করলেন। তার ফেরার ম্যাচেও কলোরাডো র‌্যাপিডের বিপক্ষে জিততে পারলো নামিয়ামি; ড্র করে করতে হয়েছে ২-২ গোলে।

গতকাল শনিবার রাতে নিজেদের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ৪৫ মিনিটে পিছিয়ে পড়ে মিয়ামি। পেনাল্টিতে গোল হজম করে স্বাগতিক দল। কলোরাডোর হয়ে গোলটি করেন রাফায়েল নাভেরো।

এরপর ৫৭ মিনিটে গোল করে মিয়ামিতে সমতায় (১-১ গোলে) ফেরান দলের প্রধান তারকা মেসি। এর মাত্র ৩ মিনিট পর গোল মিয়ামির হয়ে আরও একটি গোল করেন লিওনার্দো অ্যাফোনসো। এতে মিয়ামি এগিয়ে যায় ২-১ গোলে।

মিয়ামি এগিয়ে থাকার পর অবশ্য তেমন আক্রমণে আসতে পারেনি কলোরাডো। তখন মনে হয়েছিল, মেসির ফেরার দিনে দারুণ একটি জয় পেতে যাচ্ছে মিয়ামি। কিন্তু না। ৮৮ মিনিটে গোল করে ৮ বারের ব্যালন ডি’অর জয়ীয় তারকার ফেরার আনন্দকে ম্লান করে দেন কোল বাসেত।
আচমকা গোল করে বসেন তিনি।

বাসেতের শেষ মুহূর্তের গোলে ২-২ সমতায় ফেরে কলোরাডো। অবশেষে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় মেসির মিয়ামিকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD