শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাত্র দুই বছরের ভঙ্গুর করপোরেশনকে ঢাকাবাসীর আস্থায় পরিণত করেছি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন মাত্র দুই বছরের মধ্যে একটি ভঙ্গুর করপোরেশনকে ঢাকাবাসীর আস্থার করপোরেশনে পরিণত করতে পেরেছি।

মঙ্গলবার নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের পঞ্চদশ করপোরেশন সভায় সর্বসম্মতভাবে ২০২২-২৩ অর্থবছরের ৬৭৪১.২৮ কোটি টাকার বাজেট অনুমোদনকালে মেয়র এ কথা বলেন।

এসময় শেখ তাপস এ সময় বলেন, আমাদের কাউন্সিলর ও কর্মকর্তাদের নিরলস পরিশ্রমে গত ২ বছরে আমরা ঢাকাবাসির প্রত্যাশা পূরণে উন্নত ঢাকার ভিত রচনা করতে পেরেছি। আপনারা শুনে খুশি হবেন যে, সর্বকালের ইতিহাস ভঙ্গ করে বিগত অর্থবছরে আমরা ৮৭৯ কোটিরও বেশি রাজস্ব আহরণ করেছি। বিগত বাজেটগুলো পর্যালোচনা করে শেখ তাপস এ সময় বলেন আমি যখন এই করপোরেশন সভায় প্রথম বাজেট উপস্থাপন করি, সেই বাজেটে আমাদের রাজস্ব আদায় ছিল মাত্র ৫১৪ কোটি টাকা। আপনাদের (কাউন্সিলরদের) সকলের নিরলস পরিশ্রমে, আমাদের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমে — সুষ্ঠু কর্মপরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় আমরা ঢাকাবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছি। ফলে, এই করোনা মহামারীর মধ্যেও গত বছর আমরা ৭০৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছি। এবার আমরা গতবারের চাইতে ১৭৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করে সেই রেকর্ডও ভঙ্গ করেছি। এছাড়াও সভায় ১ জন কর্মকর্তাকে ‘শুদ্ধাচার পুরষ্কার’ ও ১ জন কাউন্সিলরকে ‘শ্রেষ্ঠ কাউন্সিলর’ হিসেবে পুরস্কৃত করা হয়। করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে ‘শুদ্ধাচার পুরস্কার’ ও করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং করপোরেশনের অর্থ ও সংস্থাপন কমিটির সভাপতি মোহাম্মদ সেলিমকে ‘শ্রেষ্ঠ কাউন্সিলর’ হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে। শুদ্ধাচার পুরস্কার হিসেবে রাসেল সাবরিনকে তাঁর মূল বেতনের ১ মাসের বেসিক, ১টি ক্রেস্ট, ১টি সনদ এবং শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে মোহাম্মদ সেলিমকে ৫০ হাজার টাকা, ১টি ক্রেস্ট, ১টি সনদ প্রদান করা হয়েছে। দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও কাউন্সিলরবৃন্দ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।###

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD