সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

মাত্র ১০ টাকায় চাল ডাল আটা ডিম সবজি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরাণীগঞ্জের ঘাটারচর এলাকায় করোনা পরিস্থিতির কারণে বিপাকে পড়া পরিবারের জন্য আয়োজন করা হয়েছে ১০ টাকার বাজার। এই টাকার মধ্যেই মিলছে চাল, ডাল, আটা, ডিম, সবজি ও নুডুলস।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রচেষ্টা শান্তি সংঘ’র একক প্রচেষ্টায় শুক্রবার ঘাটারচরের ওলামানগর ন্যাশনাল উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে দ্বিতীয় বারের মত ১০০ অসহায় পরিবারের জন্য এই বাজার আয়োজন করা হয়েছিল। এই উদ্যোগের সহায়তা করেছে তারানগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক।

মাত্র ১০ টাকার বিনিময়ে ১ কেজি আটা, ১ কেজি চাল, আধা কেজি ডাল, ১ প্যাকেট নুডলস, দুটি ডিম দেয়া হয়। শাক-সবজির মধ্যে ছিল, ১ পিস মিষ্টি কুমড়া, ১ পিছ জালি কুমড়া, আধা কেজি ঢেঁড়স, ১ আটি পুই শাক, ১ আটি লাল শাক ও দুটি লেবু।

করোনাভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়া এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে নামমাত্র মূল্যে খাদ্যসামগ্রী সরবরাহে এগিয়ে আসে প্রচেষ্টা শান্তি সংঘ। দুস্থ ও সুবিধাবঞ্চিত ছাড়াও বেশ কয়েকটি নিম্ন মধ্যবিত্ত পরিবারও সহায়তা নিয়েছে। মানুষ যাতে ত্রাণ সামগ্রী না ভাবে, তাই মাত্র ১০টাকার বিনিময়ে এই আয়োজন করা হয়। ১০ টাকার এই বাজার স্থানীয়দের মাঝে বেশ সাড়া ফেলেছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল আলম হাসিব বলেন, লকডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কেরাণীগঞ্জের বিভিন্ন প্রান্তে আমরা মানুষের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি। এলাকাবাসীকে বারবার বোঝানোর চেষ্টা করেছি করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে। আজকের আয়োজনটি সম্পূর্ণ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজন করেছি। সবার সহযোগিতা পেলে এমন আরও কিছু আয়োজন করতে চাই।

প্রচেষ্টা শান্তি সংঘের সহ-সভাপতি কাউসারুজ্জামান রনি বলেন, চার মাস ধরে সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি করা হয়েছে। খাদ্য সামগ্রী ছাড়াও বিনামূল্যে মাস্ক, সাবানসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি। শুরুতে অনেকেই এগিয়ে এসেছিলেন। যাদের মাধ্যমে আমরা একটি ফান্ড গঠন করেছিলাম। আজকের ইভেন্টে ব্যাপক সাড়া পেয়েছি। আপাতত আমাদের ফান্ড কমে এসেছে। মানুষের কল্যাণে আমাদের সঙ্গে যদি কেউ সম্পৃক্ত হতে চান তাহলে তাদের স্বাগত জানাই। ইচ্ছা আছে প্রতি সপ্তাহে একদিন করে এমন নাম মাত্র মূল্যে খাদ্য সামগ্রীর বাজার আয়োজন করার।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD