দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাদকসহ দুই দম্পতিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় দম্পতিদের থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার ও একটি অটোরিকশা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিরামপুরের কাটলা বাজারে রাস্তা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, দিনাজপুর সদর থানার তাজপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে বেলাল হোসেন (২৯) ও তার স্ত্রী সাইমুন (২৫), বিরামপুরের শিমুলতলী (গড়েরপাড়) গ্রামের তাইজুল ইসলামের ছেলে আব্দুল রশিদ (৩৮) ও তার স্ত্রী মাসুদা বেগম (৩৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাটলা বাজারে পুলিশ মাদক বিরোধী অভিযানে একাধিক মাদক মামলায় এই দুই দম্পতিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আটককৃদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আজ (শুক্রবার) সকালে তাদের দিনাজপুর জেল-হাজতে পাঠানো হবে।