রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কয়েদি মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত টাঙ্গাইলের আসামি মো. মাহবুবুর রহমান মাহবুবের (৭২) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর)ভোররাতে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার সুপার মো. সফিকুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মানবতাবিরোধী অপরাধী মাহবুবুর রহমান (মাহবুব) টাঙ্গাইলের মির্জাপুর থানা এলাকার মৃত আব্দুল ওয়াদুদের ছেলে। আব্দুল ওয়াদুদ মুক্তিযুদ্ধের সময় মির্জাপুর শান্তি কমিটির সভাপতি ছিলেন।

জেলার সুপার মো. সফিকুল ইসলাম খান জানান, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মাহবুবুর রহমানকে এ কারাগারে পাঠানো হয় ২০১৯ সালের ২০ জুলাই। তিনি ডায়াবেটিকস, হার্টের রোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ভোররাতে অসুস্থ হয়ে গেলে তাকে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক‌্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার ৪০ মিনিটের দিকে তিনি মারা যান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD