বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

মানিকগঞ্জে আশরাফ হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

মানিকগঞ্জে আশরাফ আলী হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শাহানা হক সিদ্দিকা আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ফুলহারা গ্রামের মো. শহিদের ছেলে মো. মঞ্জুর রহমান (২৭), ছুরমান খাঁ’র ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৫), রহিজ উদ্দিনের ছেলে মো. বাবুল মিয়া (৩৪), গগন খাঁ’র ছেলে মো. আজিজুল হক (২২) এবং গগন খাঁ’র মেয়ে ফেলী বেগম (১৮)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৩ সালের ১৮ই জুন বিকেলে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর তাকে উদ্ধার করে প্রথমে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এরপর নিহতের ভাই মুনসুর আলম বাদি হয়ে ২৫ জনকে আসামি করে ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক হাসমত আলী ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে বেকসুর খালাস দেন এবং ৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে মৃত্যুদণ্ড দেন আদালতের বিচারক।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন এ.পি.পি আইনজীবী নিরঞ্জন বসাক ও অ্যাড. আফসারুল ইসলাম মনি এবং আসামিপক্ষের কৌঁসুলি ছিলেন আইনজীবী ছিলেন লুৎফর রহমান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD