সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

মানিকগঞ্জে লক্ষাধিক মানুষ পানিবন্দি, বিপাকে খামারি-কৃষক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুর তিন উপজেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। প্রতিদিনই নতুন করে মাছের ঘের, রাস্তা-ঘাট পানির তোড়ে ভেসে যাচ্ছে। এ তিন উপজেলার প্রায় সকল আঞ্চলিক পাকা সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রতিটি গ্রাম। এসব এলাকার বানভাসি মানুষ গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে শিবালয় ও দৌলতপুর উপজেলার চরাঞ্চলের সাতটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এ সকল অঞ্চলের বন্যাদুর্গত বাসিন্দারা ঘরে মাচা করে মানবেতর জীবন-যাপন করছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংঙ্কট।

আজ সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জেলার আরিচা-যমুনা পয়েন্টে বিপদসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

শিবালয় ও দৌলতপুর উপজেলার চরাঞ্চলগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বন্যার শুরুতেই এসব অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। এসব এলাকার মাঠে থাকা আউশ ও আমন ধান বন্যায় নষ্ট হয়ে গেছে। গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছে লোকজন। এ ছাড়া এসব এলাকার মানুষের অন্যতম আয়ের উৎসহ হলো কোরবানির পশু পালন। সারা বছর গরু লালন-পালন করে কোরবানির ঈদের আগে বিক্রয় করে থাকে। তবে এবার বন্যার কারণে কোরবানির পশুগুলোর লালন-পালনে নিয়ে বিপাকে পড়েছেন তারা। ইতিমধ্যে গরু বিক্রয় শুরু হলেও বন্যার কারণে ন্যায় দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

আলোকদিয়া চরের জলিল শেখ জানান, সারা বছর আমরা গরু পালন করে থাকি। তা কোরবানির ঈদ উপলক্ষে হাটে বিক্রয় করে সেই টাকা দিয়ে সারা বছর পরিবার-পরিজন নিয়ে চলি। এবার বন্যার কারণে পশুগুলোর সঠিক যত্ন নিতে পারি নাই। ব্যাপারীরা প্রতি গরুর ২০-২২ হাজার টাকা কম দাম করতেছে।

আরো কয়েকজন কৃষক জানান, মাঠের সকল ফসল নষ্ট হয়ে গেছে। স্বাভাবিক বন্যা হলেও কমপক্ষে আমন ধান হয়। এবার অস্বাভাবিক বন্যার কারণে সব ধান নষ্ট হয়ে গেছে।

এদিকে গত কয়েক দিন ধরে সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা দেখা যাচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় অনেক কম।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রহুল আমিন রিমন জানান, আমরা চরাঞ্চলগুলোতে ইতিমধ্যে ত্রাণ বিতরণ শুরু করেছি। এ ছাড়া সরেজমিনে গিয়ে বন্যা দুর্গতদের খোঁজ-খবর নিচ্ছি। প্রাথমিকভাবে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছি। পর্যায়ক্রমে এ কার্যক্রম চলমান রাখা হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD