বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

মাফ চেয়ে ফেসবুকে পোস্ট, কিছুক্ষণ পরেই শ্বাসকষ্টে মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : মাফ চেয়ে একটি পোস্ট দেয়ার দেড় ঘণ্টার মধ্যে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত।

এর আগে শনিবার রাত দেড়টার দিকে তিনি ফেসবুকে লিখেন, আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন।আমিন।

তার মৃত্যুর বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার সাগর ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন। সাংবাদিক আবুল হাসনাত চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর জমিনে কাজ করতেন।

ডা. সাগর জানান, হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে সাংবাদিক আবুল হাসনাতকে সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসা শুরু করা হয়। কিছুক্ষণের মধ্যেই রাত আনুমানিক ২টা ৫০ মিনিটের তিনি মারা যান।মহান আল্লাহ সাবেক এই ছাত্রনেতাকে জান্নাতবাসী করুন। আমিন।

তিনি জানান, উনার দুইদিন ধরে জ্বর ছিল। করোনার লক্ষণ থাকায় স্যাম্পল নিয়ে যথাযথ নিয়ম মেনে দাফন কাজ সম্পন্ন হবে। সবাই দোয়া করবেন।

সাংবাদিক আবুল হাসনাত ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ছিলেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD