বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

মামুনুলকে আরও ১০ দিন রিমান্ডে চায় পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

মতিঝিল থানার করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

মতিঝিল থানা পুলিশ ঢাকা মহানগর হাকিম আদালতে বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ আবেদন করে। মঙ্গলবার (২৭ এপ্রিল) এ রিমান্ড শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানায় করা নাশকতার মামলায় মামুনুল হকের ১৯ এপ্রিল সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলায় তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। ২৬ এপ্রিল সাতদিনের জিজ্ঞাসাবাদ শেষ হবে। ২৭ এপ্রিল রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হবে। এরপরই মতিঝিলের মামলায় গ্রেফতার দেখানোপূর্বক তার ১০ দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে ১৮ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD