বুধবার, ০৬ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মার্কিন প্রহরায় হরমুজ প্রণালি পেরোল ডেনমার্কের জাহাজ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়নি : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন বিজেপি নয়, তৃণমূলের লড়াই ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে: মমতা হরমুজে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, নিহত ৫ যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে: বাঘের গালিবাফ চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি একই থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেরালার রাজনীতিতে ইতিহাস গড়লেন ফাতিমা থাহিলিয়া হোয়াইট হাউজের কাছে ‘সশস্ত্র’ ব্যক্তির হামলায় পথচারী আহত
৬৭ দিন আটকে থাকার পর

মার্কিন প্রহরায় হরমুজ প্রণালি পেরোল ডেনমার্কের জাহাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
মার্কিন প্রহরায় হরমুজ প্রণালি পেরোল ডেনমার্কের জাহাজ

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ৬৭ দিন ধরে হরমুজ প্রণালির কাছে আটকে থাকার পর মার্কিন নৌবাহিনীর প্রহরায় অবশেষে হরমুজ প্রণালি পেরিয়েছে ডেনমার্কের জাহাজ কোম্পানি মেয়ারস্কের একটি জাহাজ।

গতকাল সোমবার হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগর ত্যাগ করেছে জাহাজটি।

মেয়ারেস্কের সেই বাণিজ্যিক জাহাজটির নাম অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স। মঙ্গলবার এক বিবৃতিতে মেয়ারস্কের কতৃপক্ষ বলেছেন, “যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রহরায় কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই হরমুজ পাড়ি দিয়েছে অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স। ক্রু সদস্যদের সবাই অক্ষত ও নিরাপদ আছেন।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বাঁধার পর সেদিনই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। ঘটনাচক্রে সেদিনই হরমুজ পাড়ি দেওয়ার জন্য এই প্রণালির কাছাকাছি এসেছিল অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স।

ইরান হরমুজ আটকে দেওয়ায় আর প্রণালি পেরোতে না পেরে পারস্য উপসাগরে অবস্থান নেয় জাহাজটি। ৬৬ দিন ধরে এভাবে আটকে থাকার পর অবশেষে মার্কিন নৌবাহিনীর সহায়তা গতকাল হরমুজ দিয়ে পারস্য উপসাগর পেরিয়েছে অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স।

কোম্পানির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর সঙ্গে সমন্বয় এবং পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের পর অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্সের কর্মকর্তারা এই যাত্রার অনুমদোন দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ধন্যবাদ।

সূত্র : এএফপি, আনাদোলু এজেন্সি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD