শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মালয়েশিয়ায় টিকা না নিলে ব্যবস্থা নেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় যারা করোনার টিকা নিবেন না তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। আজ তেরেঙ্গানু রাজ্যের একটি টিকা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন।

এ মাস অথবা পরের মাসের শুরু থেকেই এ নিয়ে চুড়ান্ত ঘোষণা আসবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনার টিকা দিয়ে পুরো দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে চাই আমরা।

প্রধানমন্ত্রী বলেন, একাধিক সমীক্ষা বলছে বেশি অসুস্থ কিছু মানুষ টিকা নিতে ভয় পাচ্ছেন, কারন তারা টিকার উপর আস্থা রাখতে পারছেন না। টিকা না নেয়ার এ সংখ্যা একেবারেই কম নয়। এজন্যই এটি শঙ্কার। আমরা একটা উপায় খুঁজছি যার মাধ্যমে সবাইকে এর আওতায় আনা যায়। সরকার খুব শিগগিরই এ নিয়ে একটি সিদ্ধান্তে আসবে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, প্রাপ্ত বয়স্কদের টিকা প্রাপ্তি নিশ্চিত হলে ১৬ এবং ১৭ বছর বয়সীরাও টিকার আওতায় আসবে। তেরেঙ্গানু রাজ্যের তামান তামাদুন ইসলাম নামে একটি টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন মহিউদ্দিন ইয়াসিন। এসময় টিকা নিতে আসা অনেকের সঙ্গে তিনি কথা বলেন।

উল্লেখ্য, একের পর এক কঠোর পদক্ষেপে করোনা সংক্রমন কমাতে ব্যার্থ হয়ে টিকায় সমাধান খুঁজছে মালয়েশিয়া। আজও দেশটিতে রেকর্ড ২১ হাজার ৬৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৩১৮ জন।

এদিকে প্রতিদিন প্রায় পাঁচ লাখ মানুষকে টিকা দেয়া হচ্ছে। এখনও পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৫ লাখ ১৬ হাজার ১৪১ জন এবং প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৪২২ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD