শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাস্ক না পরায় বিআইডব্লিউটিসির কর্মচারী বরখাস্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে মাস্ক না পরার কারণে বিআইডব্লিউটিসির জাহাজী কর্মচারী মো. জাকির হোসনকে বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

রোববার (১৮ জুলাই) এ বিষয়ে এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, গত ১৫ জুলাই নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিমুলিয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিসির নবনির্মিত দুটি মিডিয়াম ফেরি ‘কদম’ ও ‘কুঞ্জলতা’ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত বিআইডব্লিটিএ ও বিআইডব্লিউটিসির কর্মচারীরা স্বাস্থ্যবিধি পরিপালন করলেও সময় টিভিতে প্রচারিত ছবিতে দেখা যায় বিআইডব্লিউটিসির কর্মচারী মো. জাকির হোসেন মাস্ক পরিধান করেননি।

নির্দেশনায় বলা হয়, মাস্ক পরিধান না করার কারণে উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী, বিশেষ অতিথি ও চেয়ারম্যানসহ সবাইকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলানো এবং সরকারি নির্দেশনা অবজ্ঞা করার শামিল এবং সরকারি চাকরির নিয়ম শৃঙ্খলা পরিপন্থি বলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD