বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাস্ক না পরায় ৯০ মামলা ও জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরাসহ সচেতনতা বাড়াতে চট্টগ্রাম নগরে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনভর পরিচালিত এই অভিযানে জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দেন।

এর মধ্যে সকাল থেকে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান চকবাজার এলাকায়, মো. আলী হাসান রিয়াজুদ্দিন বাজার এলাকায়, এস এম আলমগীর টেরিবাজার এলাকায় এবং মো. আশরাফুল আলম আগ্রাবাদ এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।

অন্যদিকে বিকেল থেকে সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী পতেঙ্গা এলাকায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেন কাজীর দেউড়ি এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টিসহ সবার মাস্ক পরা নিশ্চিত করতে ডিসি স্যারের নির্দেশে মঙ্গলবার নগরজুড়ে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

তিনি বলেন, মঙ্গলবার দিনভর ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন। এই সময় ৯০টি মামলায় ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, করোনা নিয়ে সচেতনতা বাড়াতে সিটি করপোরেশন এবং তথ্য অধিদফতরের সহায়তায় নগরের ৪টি প্রবেশপথ এবং ৬টি গুরুত্বপূর্ণ স্পটে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেছি আমরা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD