শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মাস্ক পরতে অস্বীকার করায় গ্রেপ্তার ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে ঢুকে মাস্ক পরতে অস্বীকার করায় এক খরিদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সময় শনিবার সন্ধায় কানেকটিকাটের ক্যানটারবুরি শহরের বেটার ভ্যান ইউ নামের সুপারমার্কেটে বাজার করতে যান ক্রিস্টোফার বার্নস। দোকানের ভেতরে ঢুকলেও তিনি তার মুখে কোন মাস্ক ছিল না। তা দেখে দোকানে কর্মরত শ্রমিকরা তাকে মাস্ক পরতে অনুরোধ জানালে তিনি তা অস্বীকার করেন। পরে বিষয়টি পুলিশে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রিস্টোফার বার্নসকে মাস্ক পরে অনুরোধ করলে আবারো তিনি মাস্ক পরতে অস্বীকার করেন।

রাজ্য পুলিশ জানায়, ওই দোকানের পরিচিত গ্রাহক বার্নসকে তার মুখের মুখোশটি পরতে বলেন মুখোশটি তিনি তার হাতে ধরেছিল। দোকান থেকে বের হয়ে যেতে বললে সে তা অস্বীকার করেন। পুলিশকে তার নাম জানাতেও অস্বীকৃতি জানান।

এ সময় পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশের ‘ডগ স্কোয়ার্ড’ সহ অনেক খোজাখুজির পর পরদিন রবিবার পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ক্যানটারবুরির হ্যানোভার রোডের বাসিন্দা ৩০ বছর বয়সী ক্রিস্টোফার বার্নসের বিরুদ্ধে প্রথম-ডিগ্রি ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। পুলিশ কর্মকর্তার সাথে দুর্ব্যবহার করায় দ্বিতীয় স্তরের শান্তি লঙ্ঘনের অপরাধ করেছিল বার্নস।

তার জামিনে মুক্তির জন্য ২ হাজার ৫শত ডলার নির্ধারণ করা হয়। আগামী ৬ জানুয়ারির আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD