শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাহমুদউল্লাহর পর এবার মুস্তাফিজের আঘাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

ক্যারিয়ারের ২০০তম ওয়ানডেতে আর একটি উইকেট পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৪ রান করা ডিওন মেয়ার্সকে বোল্ড করেছেন দেশের এ তারকা অলরাউন্ডার। মাহমুদউল্লাহর উইকেট হলো এখন দুটি। পরে ওয়েসলি মাধেবেরের উইকেট নিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান।

ক্যারিয়ারের এ বিশেষ ম্যাচে শুরুর দিকে মাহমুদউল্লাহ ফিরিয়ে দেন স্বাগতিক ক্যাপ্টেন ব্রেন্ডন টেলরকে। সাজঘরে ফেরার আগে দলীয স্কোরে ২৮ রান যোগ করেন টেলর।

তার আগে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর আভাস দিয়েছিল জিম্বাবুয়ে। বিনা উইকেটেই তুলে ফেলেছিল তারা ৩৬ রান। এরপরই ঘটে ছন্দপতন। স্বাগতিকদের ব্যাটিং লাইন-আপে প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান।

বিশ্বসেরা এ অলরাউন্ডারের এলবিডব্লিউয়ের ফাঁদে পা দিয়ে সাজঘরে ফিরেন ওপেনার তাদিওয়ানাশে মারুমানি। ফেরার আগে দলীয় স্কোরে তিনি যোগ করেন মাত্র ৮ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ফিফটি হাঁকিয়ে শতকের দিকে এগিয়ে যাচ্ছেন ওপেনার রেগিস চাকাভা। তার সংগ্রহ এখন ৭৮*। ১* রান নিয়ে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন সিকান্দার রাজা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD