সাকিব আল হাসানের রানে ফেরার ম্যাচে আসা-যাওয়ার মিছিলে টাইগার ব্যাটসম্যানরা।
তামিম ইকবাল, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদের পর সাজঘরে মেহেদী হাসান মিরাজ। প্রথম সারির এই ছয় ব্যাটসম্যানের কেউই প্রত্যাশিত মানের ব্যাটিং করতে পারেননি।
মাহমুদউল্লাহ, লিটন, তামিম যথাক্রমে ২৬, ২১ ও ২০ রান করে করলেনও ২, ৫ ও ৬ রানে ফেরেন মিঠুন, মোসাদ্দেক এবং মিরাজ।
দলের এই ব্যাটিং বিপর্যয়ের দিনে একাই লড়াই করে যাচ্ছেন সাকিব আল হাসান। আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সাকিবকে সঙ্গ দিতে পারেননি আফিফ হোসেনও। দলীয় ১৭৩ রানে ২৩ বলে ১৫ রান করে আউট হন আফিফ।
রোববার জিতলেই এক ম্যাচ হাতে রেখে টাইগারদের সিরিজ নিশ্চিত হবে। হারলে সিরিজে ফিরবে স্বাগতিক জিম্বাবুয়ে।
এমন সহজ সমীকরণের ম্যাচে হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৪০/৯ (মাধেভেরে ৫৬, টেইলর ৪৬, মাইয়ার্স ৩৪, সিকান্দার রাজা ৩০; শরিফুল ৪/৩৪, সাকিব ২/৪২)।