শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মুহিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২

পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশেই রবিবার (১ মে) চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

নগরীর রায়নগরের ডেপুটি বাড়ি বা সাহেব বাড়ি হিসেবে পরিচিত পৈত্রিক বাড়ি সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে সর্বশেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় লাখো মানুষের ঢল নামে। নামাজে জানাজা পড়ান মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি।

 

আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে শহীদ মিনারে মুহিতের মরদেহে শ্রদ্ধা জানান একে একে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতারা।

উল্লেখ্য, আবুল মাল আবদুল মুহিত ২৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সার ও ডায়বেটিস রোগে আক্রান্ত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD