শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

মা-বাবা হলেন নওশীন-হিল্লোল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

তারকা দম্পতি নওশীন-হিল্লোল সন্তানের বাবা-মা হয়েছেন। তাদের ঘর আলো করে এসেছে রাজকন্যা। ১৩ জুলাই তাদের ঘরে এসেছে নবজাতক। যুক্তরাষ্ট্রের উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে তাদের কন্যাসন্তান জন্ম নেয়। এই তথ্য জানিয়েছেন নওশীন-হিল্লোল। তারা মেয়ের নামও রেখেছেন। মেয়ের নাম রেখেছেন মাহভীশা আদনান সৈয়দা। মা ও সন্তান সুস্থ রয়েছে।

মা হওয়ার খুশির খবর ইনস্টাগ্রামে জানিয়ে নওশীন লিখেছেন— ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এবং আদনান ফারুক সন্তানের জনক-জননী হয়েছি। আমাদের জুনিয়রের নাম রেখেছি মাহভীশা আদনান সৈয়দা। আমাদের মেয়েসন্তানটি ১৩ জুলাই নিউইয়র্ক সময় দুপুর ১২টা ৩১ মিনিটে জন্ম নিয়েছে। এটা আমাদের জন্য দারুণ অনুভূতি। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন।’

স্ট্যাটাসের সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি ছবি। একটি ছবিতে দেখা যায়, মায়ের কোলে মাহভীশা। আরেকটি ছবিতে নওশীনের পাশে বসে আছেন হিল্লোল। তার কোলে মেয়ে। দুজনই হাসিখুশি। তবে মাহভীশাকে এখনই ভক্তদের দেখাতে চান না এই দম্পতি।

অভিনেতা-ইউটিউবার আদনান ফারুক হিল্লোলের সঙ্গে একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন নাহরীন ঘর বেঁধেছিলেন ২০১৩ সালের ১ মার্চ। তারা ভালোবেসে বিয়ে করেন। বিয়ে দীর্ঘদিন পর গত মাসের শেষের দিকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করেন সুখবর, তারা মা-বাবা হতে চলেছেন। সেই সময়ই জীবনের সেরা এই সময় উদযাপন করতে দুজন তাদের নিউইয়র্কের বাসায় বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করে একাধিক ছবি পোস্ট করেন। এতে দুজনের কাছের সব মানুষ ও বন্ধুবান্ধব অতিথি হন।

নওশীন ও হিল্লোল দম্পতিকে মা-বাবা হওয়ার খবরে শুভকামনা জানিয়েছেন সুবর্ণা মুস্তাফা, শহীদুজ্জামান সেলিম, শিহাব শাহীন, চঞ্চল চৌধুরী, মাসুম রেজা, অমিতাভ রেজা, অপি করিম, তারিন, দীপা খন্দকার, পূর্ণিমা, রওনক হাসান, শাহনাজ খুশি, কোনাল, ফারজানা চুমকি, মৌসুমি নাগ, নাজিয়া অর্ষা, তানজিকা আমিন, টনি ডায়েস, সাজু মুনতাসীর, মারিয়া নুর প্রমুখ।

নওশীন নাহরীন বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি মেডিকেল সেন্টারে চাকরিরত। আর হিল্লোল বর্তমানে ইউটিউব ও ফেসবুকে ফুড ব্লগিং করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD