শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

মিজোরামে পরপর ৪ দিন ভূমিকম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মিজোরাম রাজ্যে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকালে অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। এ নিয়ে টানা চারদিন ভূমিকম্প আঘাত হানল মিজোরাম রাজ্যে।

রোববার প্রথম ভূমিকম্প অনুভূত হয় মিজোরামে। এরপর সোম ও মঙ্গলবারও ভূমিকম্প হয়। সর্বশেষ আজ বুধবারও ভূমিকম্প অনুভূত হলো।

রাজ্যের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) বলেছে, বুধবার সকাল ৮টা ২ মিনিটে রাজ্যের চম্ফাই শহরের ৩১ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমাংশে এ ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে গত তিনদিনের ভূমিকম্পে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যের বেশকিছু জায়গায় ঘরবাড়ি ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়।

মঙ্গলবার মিজোরাম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন অধিদফতর জানায়, ভূমিকম্পে কমিউনিটি হল, গির্জাসহ বেশকিছু দালানের ছাদ ভেঙে পড়েছে ও কিছু দালানের দেয়ালে ফাটল ধরেছে। এছাড়া পানির ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD