বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

মিতু হত্যাকাণ্ড : বাবুলের করা মামলা পুনঃতদন্তের নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের করা মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে শুনানি শেষে এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী জানান, পিবিআইযের প্রতিবেদনের ওপর আমাদের নারাজি আবেদন নামঞ্জুর করেন আদালত। একই সঙ্গে আদালত মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেননি। আদালত পুনঃতদন্তের নির্দেশ দেওয়ায় মামলাটি পুনরায় চলবে।

মিতু হত্যা মামলার তদন্ত করতে গিয়ে বাদী বাবুল আক্তারের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর ভিত্তিতেই বাবুলকে আসামি করে নতুন একটি হত্যা মামলা দায়ের করেছিলেন মিতুর বাবা মোশাররফ হোসেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD