বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

মিরপুরে আবাসিক এলাকায় কারখানা: ১০ হাজার টাকা জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া আবাসিক এলাকায় কারখানা স্থাপন করে নদী দূষণের অভিযোগে ২২০ কেজি পলিথিন জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তর পরিচালিত অভিযানে আজ (বুধবার) সকালে মিরপুর এলাকার ৮টি কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো বন্ধ করে দেয়া হয়। এছাড়া আবাসিক এলাকায় পলিথিন কারখানা স্থাপনের জন্য ২ লাখ টাকা ক্ষতিপূরণ এবং একটি কারখানা থেকে ২২০ কেজি পলিথিন জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট এবং মনিটরিং পরিচালক রুবিনা ফেরদৌসী বলেন, এর আগেও এসকল কারখানার মালিকদের সতর্ক করা হলেও তারা বৈধ কাগজ তৈরি করেননি। তাই পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে অবৈধভাবে কারখানা পরিচালনার জন্য তাদের বিরুদ্ধে এই আদেশ দেয়া হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD