শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

মিশরের কায়রোতে হ্যান্ড স্যানিটাইজার পানে ফিল্মমেকারের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

 

মিশরের কায়রোতে পানি ভেবে হ্যান্ড স্যানিটাইজার পান করে মারা গেছেন একজন তরুণ ফিল্মমেকার। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ওই তরুণ কায়রোর একটি জেলে বন্দি ছিলেন এবং নিজের সেলেই স্যানিটাইজার পান করেন তিনি।

দুই বছর আগে সাদি আল হাবাশকে আটক করা হয়। কিন্তু তাকে কোনো বিচারের আওতায় নেওয়া হয়নি। তাকে আটক করা হয়েছিলো ভুয়া নিউজ ছড়ানোর এবং সন্ত্রাসী গোষ্ঠির সাথে যোগাযোগ রাখার অভিযোগে। সাদি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাস আল সিসির সমালোচনা করে একটি ভিডিও তৈরি করেছিলেন।

২৪ বছর বয়সী তরুণের আগে আরো কয়েকজন হাই প্রোফাইল লোকের কায়রোর একই জেলখানায় মৃত্যু হয়েছে।

কায়রোর মানবাধিকার সংস্থা জানিয়েছে হাবাশের সেলে অন্য যে লোকটি ছিলেন, তিনি বারবার মেডিকেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন। কিন্তু জেল কর্তৃপক্ষ তার ডাকে কোনো সাড়া দেয়নি। কায়রোর এই জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ আগে উঠেছে।

অবশ্য জেল কর্তৃপক্ষ দাবি করেছে, মৃত্যুর আগে হাবাশকে জেলের ক্লিনিকে নেওয়া হয়েছিলো এবং হাবাশ নিজে মেডিকেল অফিসারকে বলেছিলেন যে তিনি ভুল করে হ্যান্ড স্যানিটাইজার পান করে ফেলেছেন। তার সেলমেট দাবি করেছেন, তিনি ১০০ এমএলের একটি স্যানিটাইজারের খালি বোতল পেয়েছেন।

২০১৩ সালে সিসি ক্ষমতায় আসার পর থেকেই মিশরে প্রচুর লোককে ভিন্নমত পোষণের দায়ে আটক করা হয়েছে। টিভি এবং পত্রপত্রিকাও সরকারের পক্ষ নিয়েছে। মিশরের অনেক ব্যক্তি মালিকানাধীন সংবাদ মাধ্যমকে দেশটির গোয়েন্দা সংস্থা অধিগ্রহণ করে নিয়েছে।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD