রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

বাব আল-মান্দেব এলাকা পরিদর্শন করল ইরানের রেভল্যুশনারি গার্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাব আল-মান্দেব অঞ্চল পরিদর্শন করেছেন ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিশেষজ্ঞরা। হুথি বাহিনীর দুটি সামরিক সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সেখানে রাডার স্থাপনের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি ওই এলাকার ওপর নজর রাখা পাহাড়গুলোতে সুড়ঙ্গ খনন কাজের তদারকি করেছেন তারা ।

সূত্রগুলো জানায়, হুথিদের সাথে কাজ করা ইরানি বিশেষজ্ঞরা বাব আল-মান্দেব অঞ্চল, ইয়েমেনের মোখা বন্দর ও বিমানবন্দর এবং মোখার পূর্বে অবস্থিত জাবাল আল-নার ক্যাম্প পরিদর্শন করেছেন।

তারা আরো জানান, বিশেষজ্ঞরা মোখা ও বাব আল-মান্দেব এলাকার ওপর নজর রাখা পাহাড়গুলোতে সুড়ঙ্গ খনন কাজের তদারকি করেছেন। সেইসঙ্গে মোখার কাছে ও দক্ষিণ লোহিত সাগরের জুকার দ্বীপে রাডার বসানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন তারা।

সূত্রগুলোর মতে, বিশেষজ্ঞরা হুথিদের নিয়ন্ত্রণে থাকা হোদেইদাহ থেকে এসেছিলেন এবং বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে পৃথকভাবে এসব স্থান পরিদর্শন করেন।

এদিকে, শনিবার ইয়েমেনের সরকারি সূত্রগুলো এএফপিকে জানিয়েছে যে, বাব আল-মান্দেব এলাকার ওপর নজর রাখা কাহবুব পাহাড়ি অঞ্চলে ইরান-সমর্থিত হুথি ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই তীব্র হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে জুলাই মাস থেকেই ইয়েমেনের সংঘাত তীব্র আকার ধারণ করেছে।

সূত্র: আশরাক আর আসওয়াত

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD