শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন জামায়াত আমির মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প ইরানে হামলার পর ফের উত্তেজনা হ্রাসের চেষ্টা ট্রাম্পের ইসরাইলকে কড়া বার্তা ‘সম্ভাব্য’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যামের উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

মিশরের কোচ হিসেবেই থাকছেন হোসাম হাসান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মিশরকে ইতিহাসে প্রথমবারের মত শেষ ষোলোতে তোলার পুরস্কার পাচ্ছেন দেশটির কোচ হোসাম হাসান। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ৩-২ ব্যবধানে হারের পরেও এই কোচের সঙ্গে চুক্তি নবায়ন করার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

মিশরীয় ফুটবল এসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, জাতীয় দলের প্রধান কোচ এবং দলের পরিচালক হোসাম হাসান-এর চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো পর্যন্ত পৌঁছে ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান শেষ করেছে মিশর। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালের বিশ্বকাপে দলটি গ্রুপ পর্বই পেরোতে পারেনি।

মিশর দল বৃহস্পতিবার কায়রোতে ফিরবে। নতুন চুক্তির মেয়াদ প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হবে।

এদিকে, বিশ্বকাপ থেকে বিদায়ের ম্যাচের রেফারিং নিয়ে আপত্তি জানিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সভাপতি অভিযোগ করেন, ফরাসি রেফারি এবং তার সহকারীরা গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তে ভুল করেছেন।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মিশর ২-০ গোলে এগিয়ে থাকার পর ৩-২ ব্যবধানে হেরে যায়। মিশর শিবিরের দাবি, তাদের একটি গোল বাতিল করা হয় এবং আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে সম্ভাব্য একটি পেনাল্টি দেওয়া হয়নি।

মিশর ফুটবল ফেডারেশনের বিবৃতিতে সভাপতি হানি আবু রিদা জানিয়েছেন, পরিচালনা পর্ষদ জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসান এবং দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তি নবায়নের অনুমোদন দিয়েছে।

সাম্প্রতিক সময়ে মিশরীয় ফুটবলের ঐতিহাসিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা এবং জাতীয় দলের দীর্ঘমেয়াদি প্রকল্প এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় দল দেশে ফেরার পর পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় চুক্তি নবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD