শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মিয়ানমারে ভূমিকম্প, কাঁপল চট্টগ্রাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২

দক্ষিণ এশিয়ার দেশ মিয়ানমারে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় রাত ৯ টা ৪৫ মিনিটে দেশটিতে ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।

মিয়ানমারের এই ভূমিকম্প বাংলাদেশের সীমান্তবর্তী চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু কিছু এলাকায় অনুভূত হয়েছে বলে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।

ইএমএসসি বলছে, রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। এই ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় ফালাম শহর থেকে ৬৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় এই ভূকম্পন কেন্দ্র বলছে, মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমাঞ্চলে ৮০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র মিয়ানমারে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD