বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :

মুক্তাগাছায় বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার সোয়া চারটার দিকে উপজেলার ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মানকোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানান, বিকেলে সোয়া চার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মানকোন এলাকায় এলে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হন। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

পুলিশ সুপার আরও জানান, বাসটির চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD