সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
স্বর্ণ পাচারের অভিযোগ

মুম্বাই বিমানবন্দরে ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত কেজি স্বর্ণ জব্দ করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা দপ্তর। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি রুপি। এ ঘটনায় ভিয়েতনাম এয়ারলাইন্সের এক কর্মীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ট্রানজিট যাত্রী এবং একটি বেসরকারি বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফ রয়েছেন। ইতিহাসেরবই পড়া

ডিআরআই সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুনাফ মোশারফ জামাদার নামে ভিয়েতনাম এয়ারলাইন্সের এক কর্মীকে নজরদারিতে রাখা হয়েছিল। তিনি বিমানবন্দরে স্বর্ণ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিমানবন্দরের বাইরে এক ব্যক্তির হাতে পাচার করা স্বর্ণ তুলে দেওয়ার কথা ছিল।

মুনাফের কাছ থেকে সাতটি ডিম্বাকৃতির ক্যাপসুল উদ্ধার করেন গোয়েন্দারা। ক্যাপসুলগুলোর ভেতরে মোমের মতো পদার্থে মোড়ানো অবস্থায় স্বর্ণের গুঁড়া পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে মুনাফ স্বীকার করেন, বিমানবন্দরের বাইরে এক ব্যক্তির হাতে ওই স্বর্ণ তুলে দেওয়ার দায়িত্ব ছিল তার।

এরপর মুনাফের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই পাঁচ যাত্রীর পরিচয় শনাক্ত করা হয়, যারা তার হাতে স্বর্ণ তুলে দিয়েছিলেন। তাদের মধ্যে মুহম্মদ আবু নাসর, মুহাম্মদ আলম এবং মুহাম্মদ নাক্সিমুদ্দিন বাংলাদেশি নাগরিক। এছাড়া মুহাম্মদ মহিউদ্দিন এবং মুহাম্মদ হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।

ডিআরআই আধিকারিকেরা জানান, সব মিলিয়ে ১৬টি বলের মধ্যে প্রায় সাত কেজি স্বর্ণ উদ্ধার হয়েছে, যার আনুমানিক দাম ১১ কোটি রুপি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া/হিন্দুস্তান টাইমস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD