শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মুশফিককে ১০ লাখ টাকা পুরস্কার দিল বিসিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমকে ১০ লাখ টাকার আর্থিক পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভায় পুরস্কারের বিষয়টি উত্থাপতি হলে বিসিবি তা অনুমোদন করেছে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ সম্মাননা হিসেবে মুশফিককে ১০ লাখ টাকা উপহার দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেটে তার অবদানের জন্যই এই পুরস্কার।
বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মুশফিককে বোর্ডের পক্ষ থেকে আলাদা করে কখনও কিছু দেওয়া হয়নি। সেজন্য তাকে এই উপহার। তবে এটা সংবাদ মাধ্যমে আসবে ভাবিনি।
এছাড়া বিসিবির সভায় সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদকে অর্থ পুরস্কার দেওয়ার কথাও ওঠে বলে জানা গেছে। আইপিএল বাদ দিয়ে তারা আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের হয়ে খেলেছেন। সেজন্য তাদেরও পুরস্কার দেওয়ার ওই দাবি তোলা হয় বলে জানা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD