শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মুসলিম ফুটবলারদের সামনে ম’দের বোতল রাখা হবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : তার একটি পদক্ষেপই সব কিছু বদলে দিলো। অপরাজিত থেকে ইউরো কাপের নকআউটে ফ্রান্স। আর মাঠের বাইরেও জয় পেয়েছেন ফ্রান্সের মুসলিম ফুটবলার পল পগবা।

গেলো ১৫ জুন জার্মানির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন পল পগবা। এরপর কোচের সঙ্গে আসেন সংবাদ সম্মেলনে।

তার কোক ও পানির বোতলের সঙ্গে একটি বিয়ারেরও বোতল রাখা ছিল। সেটি সরিয়ে নিচে নামিয়ে দেন তিনি। মূলত নিজের ধর্মীয় বিশ্বাস থেকেই এ কাজটি করেছিলেন পগবা।

এবার ইউরো কাপের আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামীতে আর কোনো মুসলিম ফুটবলারদের সামনে বিয়ারের বোতল রাখা হবে না।

এ সিদ্ধান্তের ভিত্তিতেই পগবার আরেক মুসলিম সতীর্থ করিম বেনজেমার সামনে রাখা হয়নি কোনো বিয়ারের বোতল। গেলো বুধবার রাতে পর্তুগালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল ফ্রান্স।

ম্যাচটিতে জোড়া গোল করে স্টার অব দ্য ম্যাচ নির্বাচিত হন বেনজেমা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও আসেন তিনি। তার সামনে কোনো বিয়ারের বোতল রাখেননি আয়োজকরা।

সূত্র: দ্য টেলিগ্রাফ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD