শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মৃত্যুর ঊর্ধ্বগতির মধ্যেই দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও আক্রান্তে জোড়া রেকর্ড করেছে।করোনায় মৃত্যু ও আক্রান্তের এমন ঊর্ধ্বগতির মধ্যেই দোকান খোলা রাখতে চান দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবির কথা জানান তারা।

প্রধানমন্ত্রী বরাবর পাঠানো খোলা চিঠিতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে অল্প সময়ের জন্য হলেও দোকান খুলে ব্যবসা পরিচালনা করার সুযোগ চান তারা।

চিঠিতে স্বাক্ষর করেছেন দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি জাতীয় পরিষদের আহ্বায়ক তৌফিক এহেসান, সদস্য সচিব আনিসুল মান্নান সাহেদ, কার্যনির্বাহী পরিষদের সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু।

প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে তারা দোকান খুলে দেওয়ার পাশাপাশি আড়াই কোটি দোকান-কর্মচারীকে রেশন কার্ডের আওতায় আনার দাবি জানান। এছাড়া তারা বিদ্যুৎ বিল কিস্তি করে দেওয়ার জন্য অনুরোধ করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ব্যবসায়ী কল্যাণ সমিতির অনেকে তাদের পুঁজি ভেঙে খাচ্ছেন। তারা আজ নিঃস্ব। তাদের আবার ব্যবসায় ফিরিয়ে আনতে সহজ শর্তে ট্রেড লাইসেন্সের ভিত্তিতে আর্থিক ঋণ বা প্রণোদনার দাবিও করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD