শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

আর্জেন্টিনার অনূর্ধ্ব–২০ দল দারুণ ফর্মে রয়েছে বিশ্বকাপে। মাহের কারিসো ও মাতেও সিলভেত্তির গোলে কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২–০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দিয়েগো প্লাসেন্তের দল। ২০০৭ সালের পর এই প্রথমবার অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। প্রথম গোলটি আসে মাহের কারিসোর পা থেকে। আকুনিয়ার শট মেক্সিকোর গোলরক্ষক দিয়েগো ওচোয়া ফিরিয়ে দেন, এরপর কারিসো কাছ থেকে জালে পাঠান।

এরপর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মাতেও সিলভেত্তি। শক্তি ও গতি ব্যবহার করে প্রতিপক্ষের ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে তিনি জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন।

দিয়েগো প্লাসেন্তের কোচিংয়ে দলটি টুর্নামেন্টজুড়ে দেখাচ্ছে দুর্দান্ত ছন্দ ও দলগত খেলায় ঐক্য। এই ম্যাচে জয়ের ফলে আর্জেন্টিনা টানা পাঁচটি ম্যাচে জয় পেল। ফলে তারা নিশ্চিত করল, টুর্নামেন্টে সাতটি ম্যাচই খেলবে তারা।

এখন তাদের সামনে নতুন চ্যালেঞ্জ বুধবার। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে কলম্বিয়ার। শনিবার দিনের শুরুর ম্যাচে তারা স্পেনকে ৩–২ গোলে হারিয়ে এসেছে শেষ চারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD