শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মেডিকেলসহ ৯ ক্যাটাগরিতে ভারতীয় ভিসা ফের চালু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার : করোনার কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর চিকিৎসাসহ নয় ক্যাটাগরিতে ফের বাংলাদেশিদের ভিসা আবেদন নেয়া শুরু করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

শুক্রবার হাইকমিশনের এক বিবৃতিতে বাংলাদেশের নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন সেবা পুনরায় চালুর কথা জানানো হয়।

পর্যটন ছাড়া চিকিৎসা, ব্যবসায়, চাকরি, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, কর্মকর্তা, জাতিসংঘের কর্মকর্তা এবং জাতিসংঘের কূটনীতিকেরা ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

শিগগিরই ভিসার অন্যান্য বিভাগগুলো পুনরায় আবার চালু করা হবে বলেও জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

এর আগে, করোনা মহামারীর কারণে গত ১২ মার্চ সব দেশের নাগরিকদের ভিসা দেয়া স্থগিত ঘোষণা করে ভারত। এই সিদ্ধান্তে বিড়ম্বনা ও দুর্ভোগের মুখে পড়েন ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভিসা গ্রহণকারী বাংলাদেশিরা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD