শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেয়েদের আরেক ইতিহাস, প্রথমবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

প্রথমবার এশিয়ান কাপ ফুটবলে জায়গা নিশ্চিত করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। তাদের পথ অনুসরণ করে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবলেও জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

রোববার লাওসের ন্যাশনাল স্টেডিয়ামে বয়সভিত্তিক নারী এশিয়ান কাপ বাছাইপর্বে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হারে লাল-সবুজের প্রতিনিধিরা। তবু সমীকরণের হিসেবে মূল পর্বে খেলার সুযোগ ছিল।

গ্রুপ ‘এইচে’ রানার্স আপ হওয়া বাংলাদেশকে রানার্স আপের পয়েন্ট টেবিলে সেরা তিনে থাকতে হতো। রোববার দিনের অপর ম্যাচে ‘ই’ গ্রুপের লেবাননকে ৮-০ গোলে হারিয়ে দিয়েছে চীন। এতেই বাংলাদেশের সেরা তিনে থাকা নিশ্চিত হয়েছে।

এশিয়ার ৩৩টি দল নিয়ে ৬ আগস্ট শুরু হয় এই বাছাইপর্ব। বাছাইপর্ব থেকে আট গ্রুপ থেকে সেরা আট দল সরাসরি মূল পর্বে অংশ নেবে। গ্রুপের আট রানার্স আপ থেকে তিন দল খেলবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে। স্বাগতিক থাইল্যান্ডকে নিয়ে ১২ দল খেলবে মূল পর্বে। আগামী বছরেরে এপ্রিলে শুরু হবে বয়সভিত্তিক পর্যায়ের এই টুর্নামেন্টটি।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল ১২ ম্যাচে অপরাজিত ছিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও ভালো শুরু করেছিল পিটার বাটলারের দল। ১৫ মিনিটে ম্যাচের প্রথম গোলটি বাংলাদেশেই করেছিল। প্রথমার্ধ পর্যন্ত ম্যাচে ১-১ সমতা ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে শক্তিশালী দক্ষিণ কোরিয়া লিড নেওয়ার পর পিছিয়ে পড়ে মেয়েরা। ৮৭ থেকে ৯৪ মিনিটের মধ্যে হজম করে শেষ তিনটি গোল।

এবারের অনূর্ধ্ব-২০ এশিয়ান বাছাইপর্বে বাংলাদেশের মেয়েরা স্বাগতিক লাওরের বিপক্ষে ৩-১ গোলের জয় পায়। এরপর তিমুরকে উড়িয়ে দেয় ৮-০ গোলের ব্যবধানে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD