বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

মেলা দেখে বাড়ি ফেরা হলো না ৩ যুবকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

মোংলায় মেলা দেখে বাড়ি ফেরার পথে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন।

বুধবার (৯ মার্চ) রাত পৌনে ১২টার দিকে উপজেলার চাঁদপাই ইউনিয়নের মৌখালী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোংলা পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ (২২), ভাগনে সাকিব (২০) ও দোকানের কর্মচারী জাকারিয়া (২০)।

মোংলা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, মোংলার চাঁদপাই পীর মেছেরশাহর মাজারের মেলা দেখে রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওই তিনজন। পথে মৌখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. আফসানা নাঈমা হাসান তিনজনকেই মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD