মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

‘মেসিকে মাটিতে মিশিয়ে দেব’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মুখোমুখি ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। ২৪ বছর পর বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হচ্ছে দুই দল।

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে হুঁশিয়ারি দিয়ে ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার জো কোল বলেছেন, সেমিফাইনালে লিওনেল মেসিকে মাটিতে মিশিয়ে দেবে ইংল্যান্ড।

‘দ্য রেস্ট ইজ ফুটবল’ নামের এক পডকাস্টে গিয়ে কোল বলেন, ‘সেমিফাইনালে মেসিকে মাটিতে মিশিয়ে দিতে হবে। আমরা ওকে মাটিতে মিশিয়ে দেব।’

এ সময় পডকাস্টে উপস্থিত ইংল্যান্ডের সাবেক ফুটবলার মিকা রিচার্ডস বলেন, ‘তুমি (কোল) এ রকম কথা বলতে পার না।’ জবাবে কোল বলেন, ‘১০০ বার বলতে পারি।’

ইংল্যান্ডের সাবেক উইঙ্গার আরও বলেন, ‘এখনই বলে দিচ্ছি, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনাল খেলবে। আমাদের যা গতি আছে তার মোকাবিলা আর্জেন্টিনা করতে পারবে না। ওরা পিছিয়ে থাকবে। দাঁড়াতে পারবে না। আমি এখন থেকেই সেটা বুঝতে পারছি।’

আর্জেন্টিনাকে হুঁশিয়ারি দিয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ওয়েন রুনি। তিনি বলেন, ‘রক্ষণের ক্ষেত্রে আর্জেন্টিনার দুর্বলতা হতে পারে। ও রক্ষণকে সাহায্য করতে নিচে নামে না। বিশ্বকাপের সেমিফাইনালে একজন শুধু আক্রমণে থাকলে হবে না। প্রয়োজনে তাকে নিচেও নামতে হবে। জুড বেলিংহ্যাম বা হ্যারি কেন যে কাজটা করে। কিন্তু মেসি করে না। একে রক্ষণে লোক কমতে পারে। তাতে হারতেও পারে আর্জেন্টিনা।’

রুনি আরও বলেন, ‘সামান্য সুযোগ থেকেও গোল করার ক্ষমতা মেসির আছে। ঠিক যেমনটা এবার বেলিংহ্যাম করছে। গুরুত্বপূর্ণ সময়ে ও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। মেসিকে মার্ক করতে হলে মনোযোগ ও ডিফেন্ডারদের মধ্যে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। নইলে ও রক্ষণকে বোকা বানিয়ে বেরিয়ে যাবে। ইংল্যান্ডের এই বিষয়ে সতর্ক থাকতে হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD