রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম :
চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন নিবন্ধন ছাড়া সড়কে চলতে পারবে না ই-রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ শুরু, নিরাপত্তাব্যবস্থা জোরদার

মেসির জোড়া গোলে শিরোপা জিতল মিয়ামি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

নিজের ক্যারিয়ারে অসংখ্য শিরোপাই জিতেছেন লিওনেল মেসি। খেলোয়াড়ি জীবনের শেষে এসেও থেমে নেই সে ধারা। ইন্টার মিয়ামির হয়ে আরও একটি শিরোপা জিতলেন আর্জেন্টাইন অধিনায়ক। আর তাতে ফুটবল জাদুকরের অবদানই বেশি, জোড়া গোলে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি।

লোয়ার ডটকম ফিল্ডে মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। ম্যাচটিতে দুই দলই লড়েছে শিরোপার লক্ষ্যে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠেছিল লড়াই, তবে প্রথমার্ধেই ২ গোল করে মিয়ামিকে এগিয়ে দেন মেসি।

ম্যাচের ৪৫ মিনিটে জর্দি আলবার বাড়ানো বল বুক দিয়ে রিসিভ করে প্রতিপক্ষের দুই ফুটবলারকে বোকা বানিয়ে জালের ঠিকানা খুঁজে নেন মেসি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়েই নিজেই দ্বিতীয় গোলটি করেন তিনি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

এদিকে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরার আভাস দেয় কলম্বাস। ৪৬ মিনিটে গোল করেন কলম্বাসের দিয়েগো রসি। তবে এর মিনিট তিনেক পরই ফের এগিয়ে যায় মিয়ামি। এবার দলের হয়ে গোলটি করেন লুইস সুয়ারেজ।

মিয়ামি ৩ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের ৬১ মিনিটে ফের গোলের দেখা পায় কলম্বাস। এর মিনিট দুয়েক পরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বাসের ডিফেন্ডার রুডি কামাচো। দশজনের দলে পরিণত হলেও সমতায় ফেরার দারুণ এক সুযোগ পেয়েছিল দুটি। তবে ৮৪ মিনিটে পাওয়া

পেনাল্টি কাজে লাগাতে পারেনি কলম্বাস। মিয়ামির গোলকিপার ক্যালেন্ডারের বীরত্বে বেঁচে যান মেসিরা। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি। এই জয়ে এবারই প্রথম সাপোর্টার্স শিল্ডের শিরোপা জিতল মিয়ামি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD