শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেসির সঙ্গে পিএসজির চুক্তি ঠেকাতে অভিযোগ দায়ের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে এখন টিকে আছে কেবল প্যারিস সেন্ট জার্মেই। রোববার রাতে কিংবা সোমবার সকালে তার স্বাস্থ্য পরীক্ষার পরপরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। একাধিক গণমাধ্যমের এমন দাবি। কিন্তু যত সহজ মনে হচ্ছে বিষয়টা, ততটা নয়। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে পিএসজির চুক্তি ঠেকাতে ইউরোপিয়ান কমিশনকে সঙ্গে করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলেছে, আর্থিক বিষয় নিয়ে অভিযোগ করা হয়েছে। তাদের দাবি, ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে অনুযায়ী পিএসজি মেসির সঙ্গে চুক্তি করতে পারবে না। বার্সেলোনার সদস্যদের পক্ষে কোর্ট অব আপিলের কাছে ড. হুয়ান ব্রাঙ্কো এক বিবৃতি পাঠান, ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের ক্ষেত্রে পিএসজির অনুপাত বার্সেলোনার চেয়েও বাজে।’

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘২০১৯-২০ মৌসুমে পিএসজির উপার্জনের ৯৯ শতাংশ ব্যবহার করা হয়েছে বেতনের জন্য, যেখানে বার্সেলোনার ছিল ৫৪ শতাংশ।’ এই অভিযোগ দাখিলের পর তা এখন মুলতবি রয়েছে। তাদের আশা, মেসির সঙ্গে পিএসজি চুক্তি করতে পারবে না। অভিযোগকারীদের দাবি, ‘ফরাসি ক্লাবের ব্যয়ের কারণে প্রতিযোগিতা বিকৃত হয়েছে।’

এতে বলা হয়েছে, হোয়ান লাপোর্তার মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে না পারার কারণ ছিল, চুক্তি করলে বার্সেলোনার বেতন ইউরোপীয় সংস্থা এবং লা লিগা কর্তৃক আরোপিত শর্তের চেয়ে ১১০ শতাংশ হতো। এমনকি মেসি ৫০ শতাংশ কম বেতন নিতে রাজি হলেও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD