শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেসি, মেসি স্লোগানে মুখোরিত প্যারিস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্পেন থেকে প্যারিসে পৌঁছার পর লিওনেল মেসিকে বীরোচিত অভ্যর্থনা দেওয়া হয়।

বার্সেলোনা থেকে মঙ্গলবার ফ্রান্সের রাজধানীর উপকণ্ঠে লে বুরজে এয়ারপোর্টের পৌঁছানোর পর সমর্থকদের ‘মেসি, মেসি, মেসি’ স্লোগানে হাত নেড়ে জবাব দেন মেসি। এসময় তার পরা ছিল ‘দিস ইস প্যারিস’ লেখা সাদা টি শার্ট।

মেসির আগমন উপলক্ষ্যে রোববার থেকে এয়ারপোর্টের আশেপাশে ঘোরাফেরা করছেন পিএসজি সমর্থকরা। তাদের একজন ফ্লোবোর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এটা অবিশ্বাস্য কিছু হতে যাচ্ছে, একজন কিংবদন্তির আসছেন।

ফ্রান্সের স্থানীয় সময় মঙ্গলবার দিনের শুরু থেকেই চলমান গুঞ্জন আরও জোরালো হয়। ফ্রান্সের ক্রীড়া পত্রিকা লেকিপে জানায়, পিএসজির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন মেসি। এর কিছুক্ষণ পরই তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি স্পেনের টিভি চ্যানেল লা সেক্সতাকে বলেন, হ্যাঁ, মেসি আজই পিএসজির সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করবে।

বছরে ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিলেন মেসি।

নেইমারকেও বছরে ৩৫ মিলিয়ন পারিশ্রমিক দেয় পিএসজি।

২ বছরের চুক্তিতে পিএসজিতে গেলে ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD