শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩ ফার্মেসিকে জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

মেয়াদোত্তীর্ণ ও কাটা ওষুধ রাখায় নগরের তিন ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর।

এর মধ্যে পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকার রিয়াদ ফা‌র্মেসি‌কে ৮ হাজার টাকা, ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় সাইফ মেডিক্যাল হলকে ১০ হাজার টাকা এবং তাজ ফার্মা‌কে ২ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।

সোমবার (১৩ জুলাই) চট্টগ্রাম মেট্রোপ‌লিটন পু‌লি‌শের সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অ‌ধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপ‌রিচালক ‌মোহাম্মদ ফ‌য়েজ উল‌্যাহ, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী প‌রিচালক (‌মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ফার্মেসি ছাড়াও বাজার তদারকি অভিযানে পাঁচলাইশ থানার পূর্ব না‌সিরাবাদ এলাকার শাহজাহান স্টোর‌কে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় রাখায় ৬ হাজার টাকা জ‌রিমানা করা হয়।
মুরাদপুর এলাকার রসগোল্লাকে কেক ও দইয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

চান্দগাঁও থানার ওয়েম্পি ক্যাফেকে ফ্রিজে ঢাকনাবিহীন রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাছ-মাংস রাখায় ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়। একজন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে চান্দগাঁও থানার হোটেল আল রাজকে মূল্য তালিকা প্রদর্শন না করে বে‌শি ভাড়া আদায় করায় ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়।কোতোয়ালী থানার গোলাম রসুল মা‌র্কেটের টি‌কে পেপারস অ্যান্ড স্টেশনা‌রি‌কে ২২৫ টাকার স‌্যাভলন ৩০০ টাকায় বিক্রির প্রস্তাব করায় ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। একই অপরা‌ধে হাজী পেপারস অ্যান্ড স্টেশনা‌রি‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

জনস্বা‌র্থে এ বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান এ কর্মকর্তা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD