রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

মেয়েকে ধর্ষণ ও বাবাকে পিটিয়ে জখম, প্রধান আসামি গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণী ধর্ষণ ও তার বৃদ্ধ বাবাকে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করার ঘটনার প্রধান আসামি কুখ্যাত সন্ত্রাসী শামীমকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বাহ্মণবাড়ীয়ার সরাইল থানার বেততলা গ্রাম থেকে সুনামগঞ্জ ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে এএসপি জগন্নাথপুর সার্কেল মাহমুদুল হাসান চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ ডিবি পুলিশের সহযোগিতায় ধর্ষণ মামলার প্রধান আসামি কুখ্যাত সন্ত্রাসী ধর্ষক শামীমকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাত ১টায় উপজেলার গোতগাঁও গ্রামের সন্ত্রাসী শামীম তার সঙ্গী কয়েক বখাটেসহ আলীগঞ্জ বাজারের কলোনিতে গিয়ে ফের ধর্ষণের জন্য মেয়ের খোঁজ করে। মেয়েকে না পেয়ে বাবাকে বাড়ি থেকে ধরে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD