শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মোটরসাইকেলে চালক ছাড়া আর কেউ বসবে না : ডিএমপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময় মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো আরোহী বহন করা যাবে না। এ নির্দেশনা মেনে চলতে রাজধানীবাসীকে বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৮ জুন) রাতে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লক্ষ করা যাচ্ছে, মোটরসাইকেলে চালকের সঙ্গে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছেন। কেউ কেউ পেশাগত কারণে রাইড শেয়ার করে থাকেন। ফলে, একই হেলমেট বিভিন্ন মানুষ ব্যবহার করছেন। এতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। এ অবস্থায় করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে রাজধানীতে চালক ছাড়া অন‌্য আরোহী নিয়ে মোটরসাইকেল চলাচল নিরুৎসাহিত করছে পুলিশ। এর ব্যতিক্রম ঘটলে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

করোনাভাইরাসের বিস্তার রোধে ২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, লকডাউনকালে সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD