বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে স্কুলছাত্র নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম সিহাব উদ্দিন (১৪)। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার শেখের মাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিহাব উদ্দিন নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের ফেরদৌস আলীর ছেলে। সে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র।

ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুল বারী এর সত্যতা নিশ্চিত করেছেন।নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় সিহাব মোটরসাইকেল চালানো শিখছিল। সে শেখের মাড়িয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পথচারীরা সিহাবকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD