শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

মোটরসাইকেল চুরির অপরাধে আটক ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

নীলফামারীর জলঢাকায় মোটরসাইকেল চুরি করে পালানোর চোর আটক। মসজিদের সামন থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় লেলিন (৩০) নামের একজন চোরকে হাতেনাতে ধরে ফেলেছে পুলিশ। ঘটনাটি শুক্রবার বিকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বেরুবন্দ বাজার এলাকায় ।

মীরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, উত্তর বেরুবন্দ মসজিদের সামনে হিরো সাইন-১২৫ সিসি মোটর সাইকেল রেখে নামায পড়ার সময় বালাগ্রাম ইউনিয়নের মোফাজ্জল হোসেনের ছেলে লেলিন মোটরবাইক চুরি করে পালানোর সময় জনতা ধাওয়া করলে ঐ এলাকায় বারোমাসি ঘাট নামক এলাকায় এসে সে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পরে আমরা তাকে মোটরসাইকেলে গিয়ে নিয়ে আসি।

এঘটনায় জলঢাকা থানায় একটি মামলা করা হয়। মামলা নং-০৫, তারিখ- ০৮/০১/২০২১ইং। এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মোটরসাইকেল চুরি করে পালানোর সময় লেলিন নামে এক চোরকে আটক করা হয়েছে। তাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD