মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন

মোদির বৈঠকে স্বামীকে নিয়ে ঢুকতে না দেয়ায় তর্কে জড়ালেন নুসরাত জাহান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২০

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে স্বামীকে নিয়ে দেখা করতে গিয়ে প্রশাসনের লোকজন তাদের বাধা দিলে এক পর্যায় তর্কে জড়ান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার (২২ মে) দুপুরে হেলিকপ্টারে দীর্ঘ একঘণ্টার সফরে আম্পান বিধ্বস্ত পশ্চিমবঙ্গ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

এ সময় হেলিকপ্টারে তার সফর সঙ্গী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড়ও। ক্ষতিগ্রস্ত দুই ২৪ পরগনা ঘুরে দেখেন। ‘আম্পান’ বিধ্বস্ত পশ্চিমবঙ্গ পরিদর্শন করতে এলে বসিরহাট কলেজ লাগোয়া পিছনের মাঠে তৈরি অস্থায়ী একটি হেলিপ্যাড তৈরি হয়েছিল। সেখানেই নামেন তারা। এরপর বসিরহাট কলেজেই বৈঠকে বসেন। সেই সময় স্বামী নিখিলকে নিয়ে কলেজে ঢোকার মুখে নুসরাতকে প্রথমে বাধা দেয়া হয়। তবে তিনি নিজেকে সংসদ সদস্য পরিচয় দেয়ার পর অনুমতি পান। কিন্তু তার সঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করেন নিখিলও। কিন্তু নুসরাতের স্বামী ও দুই ব্যক্তিকে ঢুকতে দেয়া হয়নি।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD