বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদপুর থানার দুই এসআই ও এক এএসআইকে ক্লোজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
মোহাম্মদপুর থানার দুই এসআই ও এক এএসআইকে ক্লোজ

মোহাম্মদপুর থানায় সাদা পোশাকে দায়িত্ব পালনে অনৈতিকভাবে আর্থিক লেনদেনের অভিযোগে প্রশাসনিক কারণ দেখিয়ে পুলিশের দুই উপ-পরিদর্শক ও একজন উপ-সহকারী পরিদর্শকে ক্লোজ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

বদলি আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত নিম্নলিখিত পুলিশ সদস্যদের কে প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- মোহাম্মদপুর থানার সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এস আই রেজাউল করিম রেজা ও এএসআই সোহেল রানা। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD