করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই জন মারা গেছেন। এছাড়া, জেলায় নতুন করে আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে তিন জনসহ মোট ৩৩ জন রোগী চিকিৎসাধীন আছেন।’