মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনাম :

ময়মনসিংহে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলায় নতুন করে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে নতুন করে আরও ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ১ জনসহ মোট ৪৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৯ জন করোনা পজেটিভ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD